প্রশ্ন:- চালের দাম $r%$ বাড়লে এক পরিবার চালের ব্যবহারের পরিমান কত কমালে মোট খরচ অপরিবর্তিত থাকবে ?
সমাধান :মনেকরি অাগে $100$ টাকায় $100$ একক চাল পাওয়া যেত।
এখন চালের দাম $r%$ বৃদ্ধি পয়েছে অর্থাৎ এখন $100+r$ টাকায় $100$ একক চাল পাওয়া যায়।
গণিতের
ভাষায় সমস্যাটি,
চালের খরচ(টাকা) চালের পরিমান(একক)
$100+r$ $100$
$100$ ?
ঐকিক নিয়মে করলে হয়,
বর্তমানে $100+r$ টাকায় পাওয়া যায় $100$ একক চাল
,, $1$ ,, ,, ,, $\frac{100}{100+r}$ ,, ,,
,, $100$ ,, ,, ,, $\frac{(100\times 100}{100+r}$ ,, ,,
চালের
ব্যবহার কমাতে হবে
$= 100- \frac{100\times 100}{100+r}$ একক
$=\frac{100r}{100+r}$ একক
চালের ব্যবহার কমাতে হবে $\frac{r}{100+r)}%$
বিকল্প সমাধান :
মনেকরি অাগে $p$ টাকায় $q$ একক চাল পাওয়া যেত।
এখন চালের দাম $r%$ বৃদ্ধি পয়েছে অর্থাৎ এখন $p+\frac{pr}{100}=\frac{p(100+r)}{100}$ টাকায় $q$ একক চাল পাওয়া যায়।
গণিতের ভাষায় সমস্যাটি,
চালের খরচ(টাকা) চালের পরিমান(একক)
$\frac{x(100+r)}{100}$ $y$
$x$ ?
ঐকিক নিয়মে করলে হয়,
বর্তমানে $\frac{x(100+r)}{100}$ টাকায় পাওয়া যায় $y$ একক চাল
,, $1$ ,, ,, ,, $\frac{100y}{x(100+r)}$ ,, ,,
,, $x$ ,, ,, ,, $\frac{100xy}{x(100+r)}$ ,, ,,
চালের ব্যবহার কমাতে হবে $= y-\frac{100y}{100+r}$একক
$=\frac{ry}{100+r}$ একক
চালের ব্যবহার কমাতে হবে $\frac{ry}{y(100+r)} =\frac{r}{100+r}%$
প্রশ্ন:- কোন দ্রব্যের মূল্য $r%$ হ্রাস পেলে এবং খরচ অপরিবর্তিত রাখতে গেলে ঐ দ্রব্যের পরিমাণ শতকরা কত বৃদ্ধি করতে হবে?
মনেকরি অাগে $100$ টাকায় $100$ একক দ্রব্য পাওয়া যেত।
এখন দ্রব্যের দাম $r%$ হ্রাস পয়েছে অর্থাৎ এখন $100-r$ টাকায় $100$ একক দ্রব্য পাওয়া যায়।
গণিতের
ভাষায় সমস্যাটি,
দ্রব্যের খরচ(টাকা) দ্রব্যের পরিমান(একক)
$100-r $ $100$
$100$ ?
ঐকিক নিয়মে করলে হয়,
বর্তমানে $100-r$ টাকায় পাওয়া যায় $100$ একক দ্রব্য
,, $1$ ,, ,, ,, $\frac{100}{100-r}$ ,, ,,
,, $100$ ,, ,, ,, $\frac{100\times 100}{100-r}$ ,, ,,
দ্রব্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে $=\frac{100\times 100}{100-r}-100$ একক
$=\frac{100r}{100-r}$ একক
দ্রব্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে $\frac{r}{100-r} %$
বিকল্প সমাধান :
মনেকরি অাগে $x$ টাকায় $y$ একক দ্রব্য পাওয়া যেত।
এখন দ্রব্যের দাম $r%$ হ্রাস পয়েছে অর্থাৎ এখন $x-\frac{xr}{100}=\frac{x(100-r)}{100}$ টাকায় $ y$ একক দ্রব্য পাওয়া যায়।
গণিতের ভাষায় সমস্যাটি,
দ্রব্যের খরচ(টাকা) দ্রব্যের পরিমান(একক)
$\frac{x(100-r)}{100}$ $x
$
$x$ ?
ঐকিক নিয়মে করলে হয়,
বর্তমানে $\frac{x(100-r)}{100}$ টাকায় পাওয়া যায় $y$ একক দ্রব্য
,, $1$ ,, ,, ,, $\frac{100y}{x(100-r)}$ ,, ,,
,, $x$ ,, ,, ,, $\frac{100xy}{x(100-r)}$ ,, ,,দ্রব্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে $=\frac{100x}{100-r}-y$ একক
$=\frac{ry}{100-r}$ এককদ্রব্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে $\frac{ry}{y(100-r)} =\frac{r}{100-r}%$